২০২৬ সালে বিজেপি, তৃণমূল প্রতিপক্ষ, বোঝালেন সুভাষিণী আলি

আমুদারিয়া নিউজ : আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটে সিপিএম বিজেপি এবং তৃণমূলকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে বলে বুঝিয়ে দিলেন সিপিএমের মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতচ্রী সুভাষিণী আলি। তিনি অভিযোগ করেন, বিজেপি এবং তৃণমূল শাসিত রাজ্যেই মহিলারা নিরাপদ নন, ব্যাপক দুর্নীতি চলছে। মানুষ এর জবাব দেবেন।উত্তরবঙ্গে এই প্রথমবার জলপাইগুড়ি জেলায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বিশেষ সম্মেলন আয়োজিত হল। ভারতের বিভিন্ন রাজ্যের মহিলা নেত্রীরা যোগ দেয় এই সম্মেলনে। তিন দিন ব্যাপী এই সম্মেলন চলবে বলে জানা যায়। বিধানসভা ভোটে কংগ্রেস বা অন্য কোন দল নয় মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন বিজেপি ও তৃণমূলকে,সুভাষিনীর কথাই তা স্পষ্ট। তিনি বলেন বিজেপি ও তৃণমূল শাসিত রাজ্যে মহিলাদের সুরক্ষা একেবারেই নেই ।তিনি আরো জানান “আমি অনেক আগেই বাংলায় এসেছি কিন্তু তখন মেয়েদের মুখে “ভয়” শব্দটি শুনিনি, কলকাতার মতো শহরে মেয়েরা নির্দ্বিধায় যাতায়াত করতে পারত। আরজিকর ঘটনার পরে মেয়েরা কলকাতার মতো শহরেও নিজেদেরকে সুরক্ষিত মনে করছে না।” আরজিকর প্রসঙ্গে তিনি আরো জানান, আরজিকর কাণ্ডে যারা অপরাধী তাদের সরকার বাঁচানোর চেষ্টা করছে অপরদিকে যারা ন্যায়ের জন্য লড়াই করছে তাদের পেটানো হচ্ছে। বিজেপি সরকারকে “মনুবাদী” সরকার বলে আখ্যা দিয়েছেন। বিজেপি সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে। মেয়েদের অধিকার শেষ করতে চাইছে।

প্রতিবেদক: রি সরকার

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *