দেশি স্টাইলে বিদেশি খাবার চাই? বানিয়ে ফেলুন চিকেন ফাহিতা

আমুদরিয়া নিউজ: নিত্য নতুন নানা রকম খাবার খেতে কার না ইচ্ছে করে। আর তা যদি হয় বিদেশি পদ তাহলে তো কথাই নেই। রেসিপি জানা থাকলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন বিদেশি পদ। এমনই একটি পদ হল চিকেন ফাহিতা। আদতে মেক্সিকোর রান্না হলেও বাড়িতে মুরগির মাংস আর অল্প কিছু সব্জি থাকলেই বানিয়ে ফেলা যায় নিমেষে।

যা যা লাগবে:

৪৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ১/৪ কাপ লেবুর রস, ২ চা চামচ জিরে গুঁড়ো, ৩টি পেঁয়াজ, ১টি হলুদ বেলপেপার, ১/২ কাপ অলিভ অয়েল, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ২টি লাল বেলপেপার, ১টি ক্যাপসিকাম, গোলমরিচ ও নুন: প্রয়োজন মতো।

প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটু বড় একটি পাত্রে লেবুর রস, অলিভ অয়েল, চিলি ফ্লেক্স ও জিরে গুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিতে হবে। ক্যাপসিকাম ও বেলপেপারগুলি সরু সরু করে কেটে একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে সব্জিগুলি দিয়ে দিন। বেশি ভাজা হওয়ার আগেই সেই একই পাত্রে দিয়ে দিন মাংসের টুকরোগুলি। চাইলে ছড়িয়ে দিতে পারেন কিছুটা নুন ও গোলমরিচ গুঁড়ো। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নিন। রেডি চিকেন ফাহিতা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *