আমুদরিয়া নিউজ: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি এ কোলিয়ারিতে খনির গভীরে আটকে পড়া ১২ জন শ্রমিককে উদ্ধার করা হল। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। উদ্ধার হওয়া সব শ্রমিকই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
সোমবার বিকেলে কাজ করতে গিয়ে শ্রমিকদের বহনকারী ডুলি খনির গভীরে আটকে যায়। এরপর খনি বিশেষজ্ঞদের উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। রাতভর চলে উদ্ধারকাজ। ওয়াকিটকির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখা হয় এবং তাঁদের কাছে জল ও শুকনো খাবার পাঠানো হয়। অবশেষে সফল হয় উদ্ধার অভিযান।
Total Views:
0