আমুদরিয়া নিউজ: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হল পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে ঘটনার পুনর্নির্মাণের পর তাকে নিয়ে ফেরার পথে এক পুলিশ আধিকারিকের রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রহ্লাদ। পুলিশের দাবি, আত্মরক্ষায় পাল্টা গুলি চালান আধিকারিকরা। গুলিবিদ্ধ প্রহ্লাদকে বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুজোর দিন গাইঘাটায় ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের অভিযোগে প্রহ্লাদকে গ্রেফতার করেছিল পুলিশ। এনকাউন্টারের ঘটনায় কী পরিস্থিতিতে গুলি চলেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Total Views:
0