ঋণের বোঝায় জর্জরিত নারী আখ শ্রমিকেরা

আমুদরিয়া নিউজ: ভারতের মহারাষ্ট্রের বিদ জেলার বহু নারী আখশ্রমিক ঋণ শোধের তাগিদে প্রতিদিন দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করছেন। মাসিক, গর্ভাবস্থা ও গর্ভপাতের সময়ও কাজ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। কাজ বন্ধ রাখলে মজুরি কাটা যাওয়ার আশঙ্কায় অনেকেই জরায়ু অপসারণের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিচ্ছেন।

‘দ্য ইনডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের সরকারি সমীক্ষায় বিদ জেলার ৮২ হাজার ৩০৯ জন নারী আখশ্রমিকের মধ্যে ১৩ হাজার ৮৬১ জনের জরায়ু অপসারণের তথ্য উঠে আসে। অস্ত্রোপচারের পরও বহু নারী শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও উন্নত কর্মপরিবেশের অভাবে তাঁদের দুর্দশা অব্যাহত রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *