দেশে যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁদের লজ্জিত হতে হবে: অমিত শাহ

আমুদরিয়া নিউজ: দেশে যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁদের লজ্জিত হতে হবে! অঞ্চলিক ভাষার গুরুত্ব বোঝাতে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে মাতৃভাষার গুরুত্ব নিয়ে সোচ্চার হন তিনি। বলেন, “এই দেশে যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁদের খুব শিগগিরই লজ্জিত হতে হবে। অচিরেই এমন সমাজ গঠিত হবে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ভাষাগুলি আমাদের সংস্কৃতিক রত্ন। আমাদের ভাষাগুলি ছাড়া প্রকৃত ভারতবাসী হয়ে উঠতে পারব না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, “আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনও বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আধসেদ্ধ বিদেশী ভাষা দিয়ে পূর্ণাঙ্গ ভারতের ধারণা করা যায় না। আমরা আমাদের ভাষাতেই দেশ চালাব।”

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *