শুক্রেই ইউরোপের তিন দেশের সঙ্গে জেনেভায় বৈঠকে বসছে ইরান

আমুদরিয়া নিউজ: ইউরোপের তিন দেশের সঙ্গে শুক্রবার জেনেভায় বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বলা হয়েছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠক হবে সুইজারল্যান্ডের জেনেভায়। যেখানে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। কিন্তু কী কারণে এই বৈঠক? সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি মূলত ইরানের থেকে প্রতিশ্রুতি আদায় করতে চায়- বিদ্যুৎ উৎপাদন এবং নাগরিক স্বার্থ ছাড়া ইরান আর কোনও কাজে পরমাণু শক্তির ব্যবহার করবে না। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এমন আশঙ্কা থেকেই হামলা চালায় ইজারায়েল। সংঘাত ইতিমধ্যেই ৭ দিনে পা দিয়েছে। দুতরফেই প্রাণহানি হয়েছে বিস্তর।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *