আমুদরিয়া নিউজ:দ্রুত গাড়ি পাওয়ার আশায় ক্যাব বুকিংয়ের সময় আগে থেকেই ‘টিপ’ দেওয়ার অপশন দেখানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। সমস্ত ক্যাব সংস্থাকে তাদের অ্যাপ থেকে এই ধরনের ফিচার অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, টিপ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ যাত্রীর নিজস্ব ইচ্ছের ওপর নির্ভর করবে এবং তা কেবল যাত্রা শেষ হওয়ার পরেই দেওয়া যাবে। কোনোভাবেই রাইড কনফার্মেশনের সঙ্গে অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়টিকে যুক্ত করা যাবে না, এবং যাত্রা শেষে দেওয়া টিপের পুরো টাকাটাই সরাসরি চালকের পকেটে যাবে।
Total Views:
0