আমুদরিয়া নিউজ: মায়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের মিয়াউং টাউনশিপের একটি বৌদ্ধ আশ্রমে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই প্রবীণ নাগরিক, যাঁদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা নাগাদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ ধর্মীয় উৎসব ‘লেন্ট’ উপলক্ষে ধ্যান করতে আশ্রমে সমবেত হয়েছিলেন সাধারণ মানুষ।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রথম হামলার পর উদ্ধারকাজ চলাকালীন যুদ্ধবিমান থেকে দ্বিতীয়বার বোমাবর্ষণ করা হয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। জান্তা সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
Total Views:
0