আমুদরিয়া নিউজ: গ্লোবাল গার্ল গ্রুপ ‘ক্যাটসাই’ আমেরিকার মিউজিক ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করলেও সামনে এনেছে কোরিয়ান কে-পপ ট্রেনিং সিস্টেমের কঠোর ও নির্মম বাস্তবতাকে। নিখুঁত পারফরম্যান্সের তীব্র মানসিক চাপ সহ্য করতে না পেরে ইতিমধ্যেই শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে গ্রুপের দুই প্রধান সদস্য—ম্যানন এবং সোফিয়াকে দীর্ঘ বিরতি নিতে হয়েছে।
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তার আড়ালে এই বহুজাতিক নারী দলের সদস্যদের কঠোর ডায়েট, অমানুষিক অনুশীলন, ব্যক্তিগত জীবনের ওপর কড়া নিয়ন্ত্রণ এবং ইন্টারনেটে অনবরত সাইবার বুলিং ও ট্রোলের মুখোমুখি হতে হচ্ছে। কে-পপের এই ‘পারফেক্ট’ গ্ল্যামারের পেছনে লুকিয়ে থাকা অমানবিক চাপ ও মানসিক শোষণ বিশ্ব বিনোদন দুনিয়ায় নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
Total Views:
0