আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন নাগরিক ইমরানকে মুম্বই পুলিশ এই নোটিস দিয়েছে বলে জানা গিয়েছে।
গত ১০ অক্টোবর মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে ইমরানের সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও কাজিন জেইন মেরি খান। বিক্ষোভের সময় তাঁদের আটক করে পুলিশ।
বিজেপি নেতা কিরিট সোমাইয়া ইমরানের নাগরিকত্ব যাচাই করে তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছিলেন। তবে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ্যে আসেনি।
Total Views:
0