পশ্চিমবঙ্গের পর অসমে নজর, আজমলের প্রচারে ওয়েইসি

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের পর এবার আমামের দিকে নজর ওয়েইসির। জানা গিয়েছে, আসামের প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের হয়ে প্রচারে নামবেন তিনি। মিমের তরফে জানানো হয়েছে, আগামী ২ এবং ৩ এপ্রিল ওয়েইসি অসমে এআইইউডিএফ প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভায় ভাষণ দেবেন তিনি। তার মধ্যে রয়েছে বদরুদ্দিন আজমলের কেন্দ্র, হজোই জেলার বিন্নাকান্দিও। ওয়েইসির এই সিদ্ধান্তে অসমের সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যেতে পারে। ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অসমে এআইইউডিএফের ভোটব্যাঙ্কের একটি বড় অংশ বাংলাভাষী মুসলিমেরা। ২০২১ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ১৬টি আসনে জিতেছিল বদরুদ্দিনের দল। যদিও ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই জোট ভেঙে যায়। সেই ভোটে পৃথকভাবে লড়ে একটি আসনও জিততে পারেনি এআইইউডিএফ। ধুবুড়িতে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন বদরুদ্দিন নিজেও। এবারের ভোটে ওয়েইসির প্রচার তাঁর দলে কতটা বাড়তি অক্সিজেন জোগায় সেটাই এখন দেখার।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *