ই-রান্নায় জোর, ৫ লক্ষ ইন্ডাকশন আনতে চলেছে সরকার

আমুদরিয়া নিউজ : পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এখন অনেকেই  ইন্ডাকশনের (বৈদ্যুতিক স্টোভ) দিকে ঝুঁকছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক বিক্রেতাই ইন্ডাকশনের দাম বাড়িয়ে দিয়েছেন। এই সমস্যার সমাধান করতে সরকার এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) ধাপে ধাপে প্রায় ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ বাজারে আনার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই ১ লক্ষ ইন্ডাকশন কেনার অর্ডার দেওয়া হয়েছে। এই সরবরাহ শেষ হলে আরো বড় আকারে টেন্ডার ডাকা হবে জানা গিয়েছে।

ইন্ডাকশনে রান্না করলে খরচ যেমন কমে, পাশাপাশি এতে রান্না করা অনেকবেশি নিরাপদ এবং  এত দূষণও কম হয়। ভবিষ্যতে তাই ই-রান্নাকে আরও জনপ্রিয় করতে চাইছে কেন্দ্র। ২০২৩ সাল থেকেই ‘ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রাম’ বা জাতীয় বৈদ্যুতিক রান্নার কর্মসূচি চালু করে ইএসএসএল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সম্প্রতি এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, এরফলে ইন্ডাকশনের দামও হঠাৎ করেই অনেকটা বেড়ে গিয়েছে। EESL এর এই পদক্ষেপের ফলে সেই দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *