আমুদরিয়া নিউজ: নির্বাচন কমিশনের অন্দরেই মতপার্থক্যের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেছেন, জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। না হলে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
CJP-র আরও দাবি, জ্ঞানেশ কুমার এবং তাঁকে নির্দেশ দিয়েছেন বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা হোক। পাশাপাশি, আসন্ন নির্বাচনগুলি আপাতত স্থগিত রাখা এবং SIR প্রক্রিয়া বন্ধ করে ২০২৫ সালের ভোটার তালিকার অবস্থায় ফিরে যাওয়ার দাবিও জানিয়েছে তারা।
Total Views:
0