সুপ্রিম কোর্টের নির্দেশে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ

আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে যেসব ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম এখন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। যদিও মোট কতজনের নাম যুক্ত হল এবং কতজন বাদ গেল, তার সম্পূর্ণ পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি। কমিশন সূত্রে খবর, এই পূর্ণাঙ্গ তথ্য বুধবার বিকেলের মধ্যে জানানো হবে। এখন ভোটারেরা তাঁদের এপিক নম্বর ব্যবহার করে অনলাইনে জানতে পারবেন, তাঁদের নাম তালিকায় রয়েছে কি না।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *