পহেলগাম হামলার প্রথম বর্ষপূর্তিতে শ্রদ্ধা, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

আমুদরিয়া নিউজ : পহেলগামে সন্ত্রাসবাদী হামলার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছর পহেলগামে সংঘটিত এই নৃশংস হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই পর্যটক। এই ঘটনার জন্য দায়ী ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা।

বুধবার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই নৃশংস হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আমরা কখনও ভুলব না।” তিনি আরও বলেন, “সন্ত্রাসের কাছে ভারত কখনও মাথা নত করবে না। জঙ্গিদের ঘৃণ্য চক্রান্ত কোনওদিন সফল হবে না।” তিনি দেশবাসীর ঐক্য ও দৃঢ়তার কথাও তুলে ধরেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *