A view of the strong room where the Electronic Voting Machines are kept in the safe custody opened for the counting of votes, at the North-West Delhi Parliamentary Constituency Votes Counting Centre of General Election-2009, in Pitam Pura, Delhi on May 16, 2009.

স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ, পৌঁছালেন তৃণমূল প্রার্থী

আমুদরিয়া নিউজ : গভীর রাতে সিসি ক্যামেরা বারবার বন্ধ থাকার অভিযোগ উঠল জঙ্গিপুরে। খবর পেয়ে ভোররাতে ঘটনাস্থলে পৌঁছন সাগরদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি অভিযোগ করেন, দীর্ঘক্ষণ আলো নিভে ছিল এবং ক্যামেরা কাজ করেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি জানানো হলেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তৎপর হননি বলেও দাবি তাঁর। তৃণমূল প্রার্থীদের হারাতে পরিকল্পিত চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বাইরন। স্ট্রং রুমে জঙ্গিপুর মহকুমার ছয়টি কেন্দ্রের ইভিএম রাখা রয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *