আমুদরিয়া নিউজ : বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় কলকাতা ও দক্ষিণবঙ্গে ভোটগ্রহণ হয়। সাধারণ মানুষ থেকে তারকারাও ভোট দেন। রঞ্জিত মল্লিক তাঁর স্ত্রী ও কোয়েল মল্লিক-সহ বাঙুর হাইস্কুলে ভোট দেন। তবে ভোট দিয়ে বেরিয়ে তিনি কিছুটা আক্ষেপ প্রকাশ করেন। রঞ্জিত মল্লিক জানান, তিনি গত ৬০ বছর ধরে নিয়মিত ভোট দিচ্ছেন। তবে এবারের ভোট তাঁর কাছে দুঃখজনক, কারণ অনেক মানুষ ভোট দিতে পারেননি। তিনি আক্ষেপ প্রকাশের পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের আশা ব্যক্ত করেন।