ব্যর্থতা থেকেই বাজিমাত

আমুদরিয়া নিউজ: বিহারের দ্বারভাঙার চন্দ্রামণি কুমার IIT-JEE-তে সফল না হলেও হার মানেননি। ২০২০ সালে বন্ধু প্রিয়াংশু জৈনের সঙ্গে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগে দেরাদুনে ‘অ্যাগ্রিজয়’ স্টার্টআপ শুরু করেন। কৃষি প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ অল্প সময়েই বড় সাফল্য পেয়ে আজ অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

ভারতের কৃষিক্ষেত্রের আবহাওয়াজনিত ঝুঁকিকেই সুযোগ হিসেবে দেখেন চন্দ্রামণি। IIT-তে ভর্তি না হলেও কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যান তিনি। করোনা লকডাউনের সময় ব্যাঙ্ক ঋণ নিয়ে ছোট পলিহাউস ভাড়া করে শুরু করেন।

-নিকোবরে লবণাক্ত মাটিতে সফল কৃষি প্রকল্পই তাঁর প্রথম বড় সাফল্য এনে দেয়। বর্তমানে অ্যাগ্রিজয় ভারতে ৪২টির বেশি প্রকল্প সম্পন্ন করেছে, বিদেশেও পরিষেবা দিচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *