SIR শেষে উত্তর প্রদেশে ভোটার সংখ্যা বৃদ্ধি

আমুদরিয়া নিউজ :  উত্তর প্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৫২ জন, যা এসআইআর-এর আগের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম। ২০২৫ সালের অক্টোবরের হিসেবে আগে ভোটার সংখ্যা ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ। এসআইআর প্রক্রিয়ার পর খসড়া তালিকায় তা কমে ১২ কোটি ৫৫ লক্ষে নেমে আসে, যেখানে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ নাম বাদ পড়েছিল। পরে এর মধ্যে ৮৪ লক্ষ নাম ফের যুক্ত হয়। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা থেকে মোট ২ কোটি ৫ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *