অরুণাচলে দুই জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনা

আমুদরিয়া নিউজ: ভারতের অরুণাচল প্রদেশে দুটি জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ ও সহিংসতার জেরে নিরাপত্তা জোরদার করেছে সরকার। সিয়াং উপত্যকায় ১১ হাজার ২০০ মেগাওয়াটের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। ইস্ট সিয়াংয়ে এনএইচপিসির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় পাসিঘাটে ২১ জনকে গ্রেফতার  এবং আটজনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অরুণাচলে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আপার সুবানসিরি জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াটের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ধর্মঘট ঘিরেও উত্তেজনা ছড়িয়েছে। দাপোরিজোতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক এলাকায় বিধিনিষেধ জারি করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *