আমুদরিয়া নিউজ: আরও বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। নতুন কোনও মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না, এই মর্মে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন খারিজ করে দেন।
এদিকে, বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতির মামলায় কালীতলা আশুতিপুর থানার পুলিশ তাঁকে নতুন করে ‘শোন অ্যারেস্ট’ করেছে। এর আগে শালবনির জমি দুর্নীতির মামলায় সিআইডি তাঁকে গ্রেফতার করেছিল। এদিন আদালতে সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য নতুন মামলায় গ্রেফতারের বিষয়টি তুলে ধরে রক্ষাকবচের আর্জি জানান। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ নভেম্বর।
Total Views:
0