আমুদরিয়া নিউজ: বিজ্ঞানের ইতিহাসে এক অবিশ্বাস্য আবিষ্কার! সামুদ্রিক স্পঞ্জের ভেতর লুকিয়ে থাকা সম্পূর্ণ নতুন অন্তত ১০টি প্রজাতির বিচিত্র সামুদ্রিক কৃমির সন্ধান পেয়েছেন আন্তর্জাতিক গবেষকরা। এই অদ্ভুত প্রাণীদের সাধারণ কৃমির মতো একটিমাত্র লেজ থাকে না, বরং এদের একটি মাথার সাথে গাছের ডালপালার মতো অসংখ্য শরীর ও লেজ যুক্ত থাকে।
জার্মানির গটিংগেন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন বিজ্ঞানীদের একটি দল আধুনিক থ্রি-ডি এক্স-রে প্রযুক্তির সাহায্যে শতাব্দী প্রাচীন মিউজিয়ামের নমুনা পরীক্ষা করে এই সন্ধান পান। যার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, একটি প্রজাতি ১৯১৪ সালে জাপানের সাগামি উপসাগর থেকে সংগ্রহ করে মিউজিয়ামে রাখা একটি গভীর সমুদ্রের কাঁচ-স্পঞ্জের ভেতর একশো বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে ছিল। জিনগত পরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এই কৃমিগুলি সম্পূর্ণ নতুন প্রজাতির।
অদ্ভুত আবিষ্কার: সামুদ্রিক স্পঞ্জের ভেতর মিলল নতুন ১০ প্রজাতির ‘গাছের মতো’ অদ্ভুত কৃমি!
Total Views:
0
Leave a Comment