আমুদরিয়া নিউজ: অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অভিষেক মাত্র ৩৮ বলে ১১৩ রান করেন। বৈভব সূর্যবংশীর অবদান ১৯ বলে ৪৫ রান।
এর আগে ড্যারিল মিচেলের অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড ৩ উইকেটে ১৯৮ রান তোলে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত।
Total Views:
0