আমুদরিয়া নিউজ: ভারতের দ্রুত ডেলিভারি বা কুইক-কমার্স বাজারে বড় সাফল্য পেল Amazon। আজ প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থার ‘Amazon Now’ ব্যবসার বার্ষিকীকৃত বিক্রি ১০০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
এক বছরের কিছু বেশি সময় আগে ভারতে কুইক-কমার্স পরিষেবায় প্রবেশ করেছিল Amazon। বর্তমানে ৬০টিরও বেশি শহরে এই পরিষেবা পৌঁছে দিয়েছে সংস্থাটি। দিল্লি ও বেঙ্গালুরুর মতো বড় শহরেও কুইক-কমার্স বাজারে শীর্ষ তিন সংস্থার মধ্যে উঠে এসেছে Amazon। উৎসবের মরশুমের আগে আরও শহরে পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে Amazon -এর।
Total Views:
1