হতশ্রী পারফরম্যান্স, র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা হংকংয়ের কাছে হার ভারতের

আমুদরিয়া নিউজ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে হংকংয়ের কাছে হেরে গেল ভারত। হংকং ম্যাচ জিতল ১-০ গোলে। ম্যাচের গোটা সময়টা জুড়েই দুই দল বেশ কয়েকটি গোলের সুযোগ পায়। দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রী নামার পর ভারতীয় আক্রমণের ঝাঁঝ খানিকটা বাড়লেও ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে শেষ মুহূর্তে ভারতকে হারতে হল গোলরক্ষক বিশাল কাইতের ভুলে। একেবারে ইনজুরি টাইমে বিশাল এগিয়ে এসে পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়েই ফাউল করে বসেন। রেফারি ভারতের বিরুদ্ধে পেনাল্টি দেন। তা থেকে ম্যাচের একমাত্র এবং হংকংয়ের পক্ষে জয়সূচক গোলটি করতে ভুল করেননি পেরেইরা। শেষ মুহূর্তে গোল খাওয়ার পর আর সমতা ফেরানোর সময় পায়নি ভারতীয় দল। ম্যাচ জিতে নেয় ক্রমতালিকায় ২৬ ধাপ পিছিয়ে থাকা হংকং।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *