১৮ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পতনের মুখে ভারতের শেয়ারবাজার

আমুদরিয়া নিউজ: ভারতের শেয়ারবাজারে চলতি বছরের ব্যাপক দরপতনে বিএসইতে তালিকাভুক্ত সংস্থাগুলোর বাজারমূল্য থেকে প্রায় ৩০ লাখ কোটি রুপি কমেছে। প্রধান সূচক নিফটি ৫০ প্রায় ১৪ শতাংশ এবং নিফটি মিডক্যাপ ১০০ প্রায় ৮ শতাংশ নেমেছে। এই ধারা অব্যাহত থাকলে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে খারাপ বার্ষিক পারফরম্যান্সের মুখে পড়তে পারে ভারতের শেয়ারবাজার।

বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক অর্থ প্রত্যাহার বাজারের পতনের অন্যতম কারণ। গত ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে নিট ৪৭ হাজার ৯৫৫ কোটি রুপি তুলে নিয়েছেন। পাশাপাশি শেয়ার থেকে অর্জিত মুনাফার ওপর কর বৃদ্ধি, রুপির দরপতন এবং কর-দায় নিয়ে অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *