বৈভবের উইকেট নিয়ে ভয়ংকর তাণ্ডব

আমুদরিয়া নিউজ : একের পর এক জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছিল রাজস্থান। আইপিএল পয়েন্ট টেবলের প্রথম চারে জায়গা, সঙ্গে তরুণ বৈভব ও যশস্বীর দুরন্ত ফর্ম—সব মিলিয়ে । তবে ক্রিকেটের অনিশ্চয়তা ফের চমকে দিল সবাইকে। ম্যাচের শুরুতেই দিল্লির পরপর দুই উইকেট পড়তেই গ্যালারির উন্মাদনায় নেমে আসে অদ্ভুত চাপা নীরবতা, আর বহু প্রতীক্ষিত বৈভব-স্টার্ক লড়াই  রূপ পায় এক নাটকীয় মোড়।

ক্রিজে বৈভব সূর্যবংশীর আগমনেই গর্জে ওঠে সোওয়াই মানসিং স্টেডিয়াম। গ্যালারিভর্তি সমর্থকদের প্রত্যাশা ছিল—আজও ব্যাট হাতে ঝড় তুলবেন তরুণ এই ওপেনার। ইনিংসের ১.৪ ওভারে নিজের প্রথম বলেই  দুর্দান্ত চার মেরে সেই ইঙ্গিতও দেন বৈভব। মুহূর্তে স্টেডিয়ামে নেমে আসে বিদ্যুতের ঝলক, ব্যাটের শব্দেই স্পষ্ট ছিল তাঁর আত্মবিশ্বাস। কিন্তু সেই চার ছিল শুধুই ট্রেলার—কারণ ঠিক পরের বলেই ম্যাচের চিত্রনাট্য এমন মোড় নেবে, যা কল্পনাতেও ছিল না কারও।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *