আমুদরিয়া নিউজ : রাজ্যে “অন্নপূর্ণা যোজনা” ফর্ম ফিলআপ নিয়ে শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ১২ পাতার দীর্ঘ আবেদনপত্রে পরিবারের রেশন, বাড়ির সংখ্যা, জমি, গাড়ি, স্বাস্থ্যবিমা ও আয়ের মতো একাধিক তথ্য চাওয়ায় অনেকেই এটিকে সহজ বলেছেন, আবার অনেকে জটিল ও ব্যক্তিগত তথ্য বেশি চাওয়া হচ্ছে বলে আপত্তি তুলেছেন।
কেউ কেউ বলছেন, অনলাইনে ফর্ম ডাউনলোড করে সহজেই পূরণ করা যাচ্ছে এবং প্রকৃত উপভোক্তাদেরই সুবিধা মিলবে। তবে অন্যদিকে কিছু বাসিন্দার অভিযোগ, এত বেশি তথ্য দেওয়া নিয়ে অসুবিধা হচ্ছে এবং সব শর্ত সবাই পূরণ করতে পারবেন না।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা আগেই “লক্ষ্মীর ভাণ্ডার” পেতেন, তাঁদেরও এই ফর্ম ফিলআপ করে ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত তালিকায় নাম উঠলে তবেই মাসে ৩০০০ টাকা ভাতা পাওয়া যাবে।
Total Views:
0