পচা খাবার থেকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী, রাজ্যজুড়ে খাদ্য দফতরের অভিযান

আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোর আগে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। ১ থেকে ৭ সেপ্টেম্বর বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহের অংশ হিসেবে প্রথম তিন দিনে ২,৩৩৭টি হোটেল, রেস্তরাঁ ও খাবারের দোকানে অভিযান চালানো হয়েছে।

অভিযানে কলকাতা-সহ বিভিন্ন জেলায় পচা মাংস, ছত্রাক ধরা সবজি, মেয়াদোত্তীর্ণ তেল ও নষ্ট খাবারের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। সংগ্রহ করা হয়েছে ১,২৭৭টি খাবারের নমুনা, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কড়া পদক্ষেপও নিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠান সিল করা হয়েছে, বাতিল করা হয়েছে পাঁচটি লাইসেন্স এবং ১৬টি প্রতিষ্ঠানে খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুরু হয়েছে মামলাও।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, উৎসবের মরসুমে সাধারণ মানুষের নিরাপদ খাবার নিশ্চিত করতে আগামী দিনেও এই অভিযান চলবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *