আমুদরিয়া নিউজ : রাশিয়া-ভারত যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে পশ্চিম এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ভারতের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে দাবি করা হয়েছে।
‘অপারেশন সিঁদুর’-এর পর আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ব্রহ্মসের চাহিদা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম, তাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও চিলির মতো দেশের সঙ্গেও এই ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে আলোচনা হয়েছে।
ব্রহ্মস এরোস্পেস লিমিটেড নির্মিত এই ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, যুদ্ধবিমান ও স্থলভিত্তিক লঞ্চার থেকে ছোড়া যায়। এটি শব্দের প্রায় তিন গুণ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমানে ব্রহ্মস মার্ক-১-এর পাল্লা প্রায় ৪৫০ কিলোমিটার, আর আরও উন্নত সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।