গম্ভীরের চাকরি নিয়ে জল্পনা, কোচ বদলের খবর উড়িয়ে দিল বিসিসিআই

আমুদরিয়া নিউজ : গৌতম গম্ভীরের চাকরি যাচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। একের পর এক হারের পর সমালোচকদের নিশানায় পড়েছেন ভারতীয় দলের কোচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ, টেস্টে সর্বনিম্ন স্কোর, সবচেয়ে বড় হার এবং ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওয়ান ডে সিরিজ হার—এই সব ফলাফলের জেরে গম্ভীরকে সরানোর দাবি উঠেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এই জল্পনা সম্পূর্ণভাবে খারিজ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর বক্তব্য, সমালোচনা করার অধিকার সবার থাকলেও কোচ ও দল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বোর্ডের ডেডিকেটেড ক্রিকেট কমিটি ও নির্বাচকরাই। এদিকে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মন্তব্য করেছেন, ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত ব্যর্থ হলে তখন কোচ বদলের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যা ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *