আমুদরিয়া নিউজ: শরৎ এলেও আকাশে এখনও বর্ষার রেশ। নিম্নচাপ দুর্বল হয়েছে ঠিকই, তবে তার প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘ-বৃষ্টির আনাগোনা থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আজও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির দাপট থাকতে পারে। শিলিগুড়িতে দিনভর কয়েক দফায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে সতর্কতা জরুরি। আজকের আবহাওয়ার খবরে, দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ১৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২° সেলসিয়াস। কালিম্পং-এর সর্বোচ্চ ২৫° এবং সর্বনিম্ন ১৯° সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ ৩০° এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ ৩১° এবং সর্বনিম্ন ২৪° সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ ৩১° এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। উত্তর দিনাজপুরের সর্বোচ্চ ৩৩° এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ ৩৩° এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ ৩৪° এবং সর্বনিম্ন ২৭° সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গেছে।
দক্ষিণবঙ্গেও আজ পুরোপুরি কাটছে না বৃষ্টির মেঘ। কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩° সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭° সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪° সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। পূর্ব বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪° সেলসিয়াস থাকতে পারে।
সব মিলিয়ে, শরতের নীল আকাশ এখনও যেন মেঘের আড়ালে। বর্ষার শেষভাগের এই ভেজা আবহে আজও ছাতা হতে পারে নিত্যসঙ্গী—তবে আগামী কয়েক দিনে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলছে।