এঞ্জেলের মৃত্যুর জন্য দায়ীদের মৃত্যুদণ্ডের দাবি জানালেন তাঁর বাবা

আমুদরিয়া নিউজ : দেরাদুনে বর্ণবিদ্বেষমূলক হামলায় নিহত ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যুকে ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। ২৪ বছর বয়সি এঞ্জেল দেরাদুনে এমবিএ পড়াশোনা করতেন। গত মাসে একদল যুবকের হামলায় গুরুতর আহত হন তিনি। পরিবারের অভিযোগ, হামলার সময় তাঁকে জাতিগত কটূক্তি করা হয়। প্রায় ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এই ঘটনায় এঞ্জেলের বাবা তরুণ প্রসাদ চাকমা, যিনি বিএসএফ জওয়ান, অভিযুক্তদের জন্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরাও এই দেশের নাগরিক। শুধু চেহারা বা জাতিগত পরিচয়ের জন্য কাউকে হত্যা করা যায় না।” পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনার প্রতিবাদে ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় মোমবাতি মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *