দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে নতুন মাইলফলক, আজ একাধিক বিমান-হেলিকপ্টার হস্তান্তর

আমুদরিয়া নিউজ: বেঙ্গালুরুতে শুক্রবার ভারতীয় বায়ুসেনা ও পবন হংসের হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক বিমান ও হেলিকপ্টার তুলে দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL। বায়ুসেনার হাতে দেওয়া হবে LCA তেজসের FOC টুইন-সিটার ট্রেনার এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান। পাশাপাশি পবন হংসের হাতে তুলে দেওয়া হবে ধ্রুব NG হেলিকপ্টার।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডুর। দেশীয় প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং বিদেশি নির্ভরতা কমানোর ক্ষেত্রে এই হস্তান্তরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *