দিল্লিতে কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগ, আটক ৪

আমুদরিয়া নিউজ: দিল্লিতে ১৭ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের পর খুন করে দেহ নির্জন জায়গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চার জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিন জন অপ্রাপ্তবয়স্ক। ১৩ সেপ্টেম্বর মধ্য দিল্লির কুশক রোডের একটি মাঠের কাছে পচাগলা দেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটি সামনে আসে।

প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা কিশোরীর পরিচিত ছিল। ঘটনার দিন তারা একটি টেম্পোয় একসঙ্গে ছিল বলে অভিযোগ। পরে কিশোরীকে নির্যাতন ও ছুরি দিয়ে খুনের অভিযোগ ওঠে। দেহ উদ্ধারের পর ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ টেম্পোটির গতিপথ অনুসরণ করে অভিযুক্তদের শনাক্ত করে।

পুলিশ চার জনকে আটক করে দুটি ছুরি, পোশাক এবং টেম্পো উদ্ধার করেছে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা হয়েছে। পুরো ঘটনা এবং অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *