আমুদরিয়া নিউজ: মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানের আগে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে চাঞ্চল্য ছড়াল। ৮ সেপ্টেম্বর বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড প্লাজায় সন্দেহজনকভাবে প্রবেশের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের একজনের কাছে প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ব্যবহার করা একটি ভুয়ো পরিচয়পত্র ছিল বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। ঘটনার পরই দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে মুম্বই পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত অনুষ্ঠানের সরাসরি কোনও যোগসূত্র পাওয়া যায়নি।
Total Views:
0