আমুদরিয়া নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি ও রাজ্য সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী। তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, আকাশ ও শ্রীময়ী জামিনে মুক্তি পেলেও সুরজিৎ এখনও পুলিশ হেফাজতে রয়েছেন।
অভিযোগ, দুর্গাপুজোর সময় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ। অন্যদিকে, পূজামণ্ডপের বিশৃঙ্খলা ও বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে পোস্টের জেরে গ্রেপ্তার হন আকাশ। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশি পদক্ষেপের মুখে পড়েন শ্রীময়ীও। এই ঘটনায় রাজনৈতিক সমালোচনার অধিকার ও বাক্স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।