আমুদরিয়া নিউজ: গরমের ছুটি শেষে ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল পুনরায় খুলছে। তার আগে স্কুলের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার এবং মিড-ডে মিলের পরিকাঠামো খতিয়ে দেখতে কড়া নির্দেশ জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।
৩১ মে-র মধ্যে ক্লাসরুম, আসবাবপত্র, বৈদ্যুতিক ব্যবস্থা, কম্পিউটার, ল্যাবরেটরি ও স্কুল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার আগে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করে সাপ-মশার উপদ্রব রোধের কথাও বলা হয়েছে।
এছাড়া যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা খুব কম বা প্রায় শূন্যের কাছাকাছি, সেগুলির পৃথক তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। উপস্থিতির হার কম হওয়ার কারণও শিক্ষা দফতরকে জানাতে হবে।
Total Views:
0