আমুদরিয়া নিউজ : সিবিএসই-এর পুনর্মূল্যায়ন (Re-evaluation) পোর্টাল চালু হওয়ার মাত্র ২ মিনিটের মধ্যেই ১৫ লক্ষের বেশি হিট এবং এক লক্ষেরও বেশি অননুমোদিত প্রবেশের চেষ্টা রেকর্ড হয়। সিবিএসই-এর দাবি, এটি একটি ডিনায়েল অফ সার্ভিস (DoS) ধরনের সাইবার হামলা, যার ফলে লগইন সমস্যা, পেমেন্ট ব্যর্থতা এবং ওয়েবসাইট ক্র্যাশের মতো সমস্যার মুখে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সিবিএসই জানিয়েছে, হামলার পরেও পোর্টালটি সুরক্ষিত ও সচল রয়েছে। সরকার জানিয়েছে, বর্তমানে পোর্টালটি একসঙ্গে ৮ হাজারের বেশি ব্যবহারকারীকে পরিষেবা দিতে সক্ষম এবং বিকেল ৩টা পর্যন্ত ১৬ হাজারের বেশি শিক্ষার্থী সফলভাবে পুনর্মূল্যায়নের আবেদন জমা দিয়েছেন।