আমুদরিয়া নিউজ: চিলির আতাকামা মরুভূমিতে রাতের আকাশে দৈত্যাকার লেজার রশ্মি নিক্ষেপ করে কৃত্রিম তারা তৈরি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে মহাকাশের ছবি যেভাবে ঝাপসা হয়ে যায়, সেই ত্রুটি দূর করতেই ‘ভেরি লার্জ টেলিস্কোপ’ থেকে একসঙ্গে সাতটি শক্তিশালী লেজার রশ্মি আকাশে ছোড়া হচ্ছে। এর ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে একটি উজ্জ্বল বিন্দু তৈরি হয়, যা কৃত্রিম নক্ষত্র হিসেবে কাজ করে।
এই বিন্দুর আলো বিশ্লেষণ করে আধুনিক প্রযুক্তির সাহায্যে বায়ুমণ্ডলের প্রতিবন্ধকতাকে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা সম্ভব হয়। এর ফলে বিজ্ঞানীরা পৃথিবী থেকেই দূরবর্তী গ্যালাক্সি ও কৃষ্ণগহ্বরের অত্যন্ত স্পষ্ট ও নিখুঁত ছবি তুলতে সক্ষম হচ্ছেন, যা মহাবিশ্বের অনেক অজানা রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
Total Views:
0