আমুদরিয়া নিউজ: চীন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের গভীর মানসিক ও আবেগঘন সম্পর্ক বা ‘এআই রিলেশনশিপ’ নিয়ন্ত্রণে বিশ্বের সবচেয়ে কঠোর নিয়ম জারি করেছে। মানুষের মতো আচরণ করতে সক্ষম চ্যাটবটগুলোর ওপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়ে এমন কোনো এআই তৈরি করতে নিষেধ করা হয়েছে, যা মানুষের সাথে দীর্ঘমেয়াদী আবেগের আদানপ্রদান করতে পারে।
প্রযুক্তি সংস্থা ও প্রশাসনের এই যৌথ নজরদারি ব্যবস্থার মাধ্যমে সম্প্রতি ডুইন (চীনা টিকটক) অ্যাপে এক যুবকের আত্মহত্যার পোস্ট দেখে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি মানুষের বাস্তব সম্পর্কগুলোকে পুরোপুরি গ্রাস করার আগেই চীন এই দূরদর্শী পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
এআই ভালোবাসায় লাগাম চীনের! মানুষের স্থান কি নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা?
Total Views:
0
Leave a Comment