আমুদরিয়া নিউজ: সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক শিকারী হিসেবে পরিচিত ‘গ্রেট হোয়াইট শার্ক’ বা বড় সাদা হাঙর। কিন্তু এবার তাদেরও শিকার বানাচ্ছে দুই ওড়কা বা কিলার হোয়েল ভাই। সমুদ্রবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, এই দুই ওড়কা ভাই মিলে পরিকল্পিতভাবে হাঙরদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং তাদের লিভার বা যকৃৎ খেয়ে নিচ্ছে।
এই ঘটনার পর থেকে ওই এলাকায় হাঙরদের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে এবং তারা প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছে। ওড়কাদের এই অভাবনীয় শিকার কৌশল এবং হাঙরের মতো হিংস্র প্রাণীকে পরাস্ত করার ঘটনা বিজ্ঞানীদের রীতিমতো বিস্মিত করেছে।
Total Views:
0