মহাবিশ্বের রহস্যভেদে নাসার ‘বিরাট লাফ’: মহাকাশে সফল উৎক্ষেপণ নতুন দূরবীক্ষণ যন্ত্রের

আমুদরিয়া নিউজ:ডার্ক এনার্জি, ব্ল্যাক হোল এবং মহাবিশ্বের অমীমাংসিত রহস্যের খোঁজে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA। রবিবার সকালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স-এর ফ্যালকন হেভি রকেটের পিঠে চেপে মহাকাশে পাড়ি দিল নাসার পরবর্তী প্রজন্মের অত্যন্ত শক্তিশালী ফ্ল্যাগশিপ দূরবীক্ষণ যন্ত্র ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’।
বিজ্ঞানীদের দাবি, এই নতুন টেলিস্কোপটির দেখার পরিধি (ফিল্ড অব ভিশন) বিখ্যাত হাবল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের চেয়েও প্রায় ১০০ গুণ বড়। ফলে এটি মহাকাশের এক বিশাল প্যানোরামিক দৃশ্য ধারণ করতে সক্ষম। পৃথিবী থেকে প্রায় ১০ লক্ষ মাইল (১৬ লক্ষ কিলোমিটার) দূরের এক নির্দিষ্ট কক্ষপথের (ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ২) উদ্দেশ্যে এর ১০০ দিনের যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখান থেকেই সৌরজগতের বাইরের হাজার হাজার নতুন গ্রহ বা ‘এক্সোপ্ল্যানেট’ অনুসন্ধানের কাজ চালাবে এই ৪.৩ বিলিয়ন ডলার মূল্যের টেলিস্কোপটি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *