আমুদরিয়া নিউজ: ধর্মান্তকরণের অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা, প্রার্থনাসভায় বাধা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ইন্ডিয়া হেট ল্যাবের প্রতিবেদন অনুযায়ী, ১৩ মে থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের ১৩টি জেলায় অন্তত ৬০টি এমন ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫২টি ঘটনায় ধর্মীয় জমায়েতে হামলা বা বাধা এবং আটটি ঘটনায় শারীরিক নির্যাতন ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
মালদহ, পাঁশকুড়া ও চন্দ্রকোনায় একাধিক অভিযোগ সামনে এসেছে। চন্দ্রকোনায় এক খ্রিস্টান নারীকে মারধরের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বঙ্গ খ্রিস্টান কাউন্সিল। তবে অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, ধর্মান্তকরণের বিষয়গুলি আইনি পথেই মোকাবিলা করা হবে।
Total Views:
0