মঙ্গলের পাথরে নাসার লেজার হানা: মিলল মূল্যবান রত্নের সন্ধান

NASA’s Perseverance Rover Fires Laser at Mars Rock, Discovering Rare, Fluorescent Ruby-Like Gems

আমুদরিয়া নিউজ: মঙ্গলের মাটিতে এক সাধারণ পাথরের ওপর লেজার রশ্মি ফেলে অপ্রত্যাশিত এক আবিষ্কার করল নাসার পারসিভারেন্স রভার (Perseverance rover)। গ্রহটির ‘জেজেরো ক্রেটার’ (Jezero Crater) নামক গহ্বরে পরীক্ষা চালানোর সময় একটি পাথরের ভেতরে উচ্চ ঘনত্বের এমন কিছু খনিজ উপাদান মিলেছে, যা পৃথিবীতে মূল্যবান রত্ন বা জেমস্টোন তৈরির সাথে জড়িত।গবেষকরা জানান, রভারের ‘সুপারক্যাম’ লেজার যন্ত্রটি দিয়ে পাথর পরীক্ষা করার সময় অপ্রত্যাশিতভাবে সেখানে ‘ক্রোমিয়াম-যুক্ত করন্ডাম’ (chromium-bearing corundum)-এর উপস্থিতি পাওয়া গেছে। এই খনিজটি পৃথিবীতে মূলত রুবি (চুনি) বা স্যাফায়ার (নীলা) এর মতো মূল্যবান রত্ন তৈরিতে সাহায্য করে।

বিজ্ঞানীদের ধারণা, লক্ষ লক্ষ বছর আগে পাথরের ফাটল দিয়ে গরম জল প্রবাহিত হওয়ার কারণে এই স্ফটিকগুলো তৈরি হয়েছিল।’জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ (Geophysical Research Letters) পত্রিকায় প্রকাশিত এই আবিষ্কারটি প্রমাণ করে যে প্রাচীন মঙ্গলে জল এর অস্তিত্ব ছিল এবং সেখানে জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়া চলেছিল। এই খনিজগুলো মঙ্গলের প্রাচীন পরিবেশ এবং সেখানে কোনো অনুজীবের প্রাণ ধারণের অনুকূল পরিবেশ ছিল কি না, তা বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *