আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে জায়গা করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া দান্ডিয়া। ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ক্যাসি আসকারকে হারিয়ে ৫১.৯ শতাংশ ভোট পেয়েছেন ৩৯ বছর বয়সী পিয়া। তিনি হবেন মার্কিন কংগ্রেসে নির্বাচিত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী। এর আগে প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রমিলা জয়পাল। পিয়ার জন্ম ফ্লোরিডায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি নিয়ে পড়াশোনার পর তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন।
Total Views:
0