কুনো জাতীয় উদ্যানে চিতা মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই ভাই

আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের কাছে ১৯ মাস বয়সি একটি চিতার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ভাইকে। বন দফতরের বিশেষ তদন্তকারী দল বা STF-এর তদন্তে উঠে এসেছে, গত ২৪ অক্টোবর শেওপুর জেলার নিতানওয়াস গ্রামের কাছে জঙ্গলে শিকারে গিয়েছিলেন তাঁরা। সেই সময় চিতাটিকে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠেছে। ২৫ অক্টোবর গুরুতর আহত অবস্থায় চিতাটিকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর তার মৃত্যু হয়। অস্ত্রোপচারের সময় তার শরীর থেকে পাঁচটি ধাতব পেলেট উদ্ধার করেন চিকিৎসকরা।

অন্যদিকে, তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে STF। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *