আমুদরিয়া নিউজ: অতিরিক্ত পুড়ে যাওয়া খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কারণ উচ্চ তাপমাত্রায় খাবার পুড়লে ‘অ্যাক্রিল্যামাইড’ নামক একটি ক্ষতিকারক রাসায়নিক যৌগ তৈরি হয়। ২০০২ সালে স্টকহোম ইউনিভার্সিটির বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, আলু, পাউরুটি, বিস্কুট বা কফির মতো শর্করাজাতীয় খাবারকে ১২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় গরম করলে চিনির সঙ্গে অ্যামিনো অ্যাসিডের বিক্রিয়ায় এই উপাদানটি তৈরি হয়।
ল্যাব পরীক্ষায় দেখা গেছে, অতিরিক্ত মাত্রায় অ্যাক্রিল্যামাইড শরীরে প্রবেশ করলে তা ডিএনএ-র ক্ষতি করতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই পুষ্টিবিদদের পরামর্শ, পাউরুটি অতিরিক্ত কড়া করে না সেঁকে হালকা সোনালী রঙ থাকতেই নামিয়ে নিন। আর পাউরুটি বা অন্য খাবার কিছুটা পুড়ে গেলে খাওয়ার আগে কালো অংশটি ঘষে ফেলে দিন।
Total Views:
0