মণিপুরে নতুন প্রজাতির বিরল ক্যাটফিশের সন্ধান

আমুদরিয়া নিউজ: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জীববৈচিত্র্যে যুক্ত হল নতুন এক প্রজাতির মাছ। মণিপুরের চান্দেল জেলার দুর্গম বুপাল নদীস্রোতে সন্ধান মিলেছে বিরল ক্যাটফিশের নতুন প্রজাতি Exostoma nasibarbatum-এর। ধনমঞ্জুরি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. বুংডন শাংনিংগাম এবং গবেষক পায়া তোরিশা আনালের নেতৃত্বে এই গবেষণা চালানো হয়।

গবেষকদের মতে, এই মাছটি দ্রুতগতির পাহাড়ি জলস্রোত এবং পাথুরে নদীর তলদেশে বসবাসের উপযোগী। এর মাথা ও শরীর চ্যাপ্টা, পাখনায় রয়েছে বিশেষ আঠালো গঠন, যা প্রবল স্রোতের মধ্যেও পাথরের সঙ্গে লেগে থাকতে সাহায্য করে। মাছটির নাকের কাছে রয়েছে লম্বা স্পর্শক, যা তার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই নাম রাখা হয়েছে ‘নাসিবারবাটাম’।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *